পিএমইন্ডিয়া
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ওসার্বিয়ার মধ্যে সম্পাদিত মউটিতে আজ কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভারবৈঠকে এই মর্মে একটি সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাক্ষরিত মউটির লক্ষ্য হল, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেদু’দেশের মধ্যে সহযোগিতা প্রসারের পাশাপাশি দ্বিপাক্ষিক ক্ষেত্রে বিভিন্ন বেসরকারিপ্রতিষ্ঠান, দক্ষতা প্রশিক্ষণ সংস্থা এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মধ্যেসহযোগিতা বিনিময়কে উৎসাহিত করা।
PG/SKD/DM