Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বৈদ্যুতিন পদ্ধতিভিত্তিক জাতীয় কৃষি বিপণন ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী

বৈদ্যুতিন পদ্ধতিভিত্তিক জাতীয় কৃষি বিপণন ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী

বৈদ্যুতিন পদ্ধতিভিত্তিক জাতীয় কৃষি বিপণন ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী


জাতীয় কৃষি বাজার তথা কৃষি বিপণন ব্যবস্থার বৈদ্যুতিন মঞ্চটির আজ আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে কৃষকদের এক সমাবেশেও ভাষণ দেন তিনি।

এই জাতীয় কৃষি বিপণন ব্যবস্থায় ইতিমধ্যেই যোগ দিয়েছে দেশের আটটি রাজ্যের ২১টি বাজার। এই ব্যবস্থা কৃষকদের কল্যাণে এক স্বচ্ছ বিপণন পদ্ধতি গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

শ্রী মোদী বলেন, এই ঘটনা কৃষিজীবী মানুষের কাছে নিঃসন্দেহে এক নতুন পথের সন্ধান দেবে। কৃষকদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে তোলার লক্ষ্যেকৃষিক্ষেত্রটির ওপর সার্বিকভাবেদৃষ্টি দেওয়া প্রয়োজন।

কৃষিক্ষেত্র থেকে আয় ও উপার্জনের মাত্রা বৃদ্ধির লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, এই লক্ষ্যে আরও কি কি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তারও উল্লেখ করেন তিনি।

PG/SKD/DM/S