পিএমইন্ডিয়া
দেশের বৈদ্যুতিন ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত সুযোগ-সুবিধা প্রসারে সংশোধিতবিশেষ সুযোগ-সুবিধার প্যাকেজ সম্পর্কিত কর্মসূচিটিতে সংশোধন আনার যে প্রস্তাব পেশকরা হয়েছিল তাতে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকটি।আগামী ২০২০ সালের মধ্যে বৈদ্যুতিন ক্ষেত্রে আমদানির প্রয়োজনীয়তা শূন্যে নামিয়েআনার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সরকারি এই অনুমোদনদানের ফলে বৈদ্যুতিন সাজসরঞ্জামের নকশা ও উৎপাদনক্ষেত্রে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাওয়া ছাড়াও একদিকে যেমন কর্মসংস্থানের প্রভূতসুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে তেমনই আমদানির ওপর নির্ভরশীলতাও ক্রমশ হ্রাস পেতেথাকবে। কর্মসূচির আওতায় ইতিমধ্যেই যে সমস্ত প্রকল্প রয়েছে তাতে প্রত্যক্ষ ওপরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ ঘটবে প্রায় ১০ লক্ষ ব্যক্তির।
PG/SKD/DM