Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৭ অগাস্ট, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দ্য সিলভা-র সঙ্গে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী গত মাসে তাঁর ব্রাজিল সফরের কথা স্মরণ করেন। সেই সময় দুই নেতা বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানী, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং নাগরিক সংযোগের ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে একটি কাঠামো তৈরিতে সহমত হয়েছিলেন।

সেই আলোচনার ওপর ভিত্তি করে তাঁরা ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হয়।

তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলতে সম্মত হয়েছেন।

SC/SD/NS