Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রাজিলের স্বাধীনতা দিবসে সেদেশের জনগণকে প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা


আজ ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সেদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন|

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ব্রাজিলের স্বাধীনতা দিবসে তার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই| ভারত ও ব্রাজিলের মধ্যে বহু বছর ধরে এক মজবুত ও দীর্ঘস্থায়ী সহযোগিতার সম্পর্ক বিদ্যমান|

আমি দেখতে পাচ্ছি যে, ভারত ও ব্রাজিলের মধ্যে এই সম্পর্কের বন্ধন আরো বিকশিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে, যাতে উপকৃত হবে উভয় দেশের জনগণ|”