Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রাজিলে ভারতীয় সম্প্রদায়ের প্রাণবন্ত স্বাগতের জন্য প্রধানমন্ত্রী তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন

ব্রাজিলে ভারতীয় সম্প্রদায়ের প্রাণবন্ত স্বাগতের জন্য প্রধানমন্ত্রী তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন


নতুন দিল্লি, ৬ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনেইরোতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের জন্য ব্রাজিলে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে, তাঁরা যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত রয়েছেন এবং ভারতের উন্নয়নের প্রতিও যেভাবে আগ্রহ প্রকাশ করছেন, তা সত্যিই আশ্চর্যজনক। শ্রী মোদী তাঁর স্বাগত অভ্যর্থনার কিছু ঝলকও শেয়ার করেছেন।

একটি এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী বলেন;

“ব্রাজিলের ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা রিও ডি জেনেইরোতে অত্যন্ত প্রাণবন্ত স্বাগত জানিয়েছেন। তাঁরা যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত রয়েছেন এবং ভারতের উন্নয়নের প্রতিও যেভাবে আগ্রহ প্রকাশ করছেন, তা সত্যিই আশ্চর্যজনক।! স্বাগত অভ্যর্থনার কিছু ঝলক এখানে শেয়ার করা হল…”

 

SC/SB/AS