পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দেখা করেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ব্রিকস দেশগোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দেখা করে ভালো লাগলো।
পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা গভীরতর করতে এবং সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি পর্যন্ত অভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ব্রিকস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, দক্ষিণী বিশ্বের অগ্রাধিকারগুলিকে সমর্থন যোগানো এবং এক নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই ভারতের সভাপতিত্বের লক্ষ্য হবে।
@BricsIndia2026”
SC/SD/NS
Pleased to meet National Security Advisors and senior security officials of BRICS countries.
— Narendra Modi (@narendramodi) June 23, 2026
In a changing global landscape, BRICS has a vital role in deepening security cooperation and addressing shared challenges, from terrorism and cyber security to emerging technologies.… pic.twitter.com/ezPEASimJp