পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। চলতি বছরে এটি ছিল তাঁদের দ্বিতীয় বৈঠক। এর আগে ২৬ অগাস্ট ২০২৬-এ বিশকেক-এ ২৬তম এসসিও সম্মেলনের সময় তাঁদের মধ্যে কথা হয়েছিল।
দুই রাষ্ট্রনেতা রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষ জনশক্তির আদান-প্রদান এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। তাঁরা রাশিয়াজাত আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ‘ইনোপ্রম ইন্ডিয়া’-কে স্বাগত জানান, যা ভারতে প্রথমবারের মতো ৯-১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। বাণিজ্য ও শিল্প সম্পর্কের আরও সম্প্রসারণে এর গুরুত্বের ওপর জোর দেন তাঁরা। দুই নেতা ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনী পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন; এর মধ্যে রয়েছে পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের পরিস্থিতি, যা সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার ওপর প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী আবারও বলেন যে, সংঘাতের অবসানে আলোচনা ও কূটনীতিই হল সঠিক পথ এবং শান্তি প্রয়াসে সহায়তা করতে ভারত প্রস্তুত।
উভয় নেতা দুই দেশের মধ্যে বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার ব্যাপারে সম্মত হন; ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এই অংশীদারিত্ব উল্লেখযোগ্য অগ্রগতি বজায় রেখেছে এবং দৃঢ়তা প্রদর্শন করেছে।
প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রীকে ২৪তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেন। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারস্পরিক সুবিধাজনক সময়ে এই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
SC/MP/AS
A closer India-Russia partnership!
— PMO India (@PMOIndia) September 11, 2026
PM @narendramodi and President Putin visited INNOPROM exhibition in Delhi, where businesses from both countries came together. It reflected the deep economic partnership between India and Russia. pic.twitter.com/Woty8pLCV2
Less than two weeks after meeting in Bishkek, Prime Minister @narendramodi and President Vladimir Putin of Russia met in Delhi today.
— PMO India (@PMOIndia) September 11, 2026
The leaders discussed strengthening trade ties and implementing the Programme for Economic Cooperation 2030. They also explored cooperation in… pic.twitter.com/37vDbVxwHe
Delighted to meet President Putin in Delhi, less than two weeks after our meeting in Bishkek.
— Narendra Modi (@narendramodi) September 11, 2026
During today’s meeting we talked about:
Closer trade ties, including implementation of the Programme for Economic Cooperation 2030.
Cooperation in areas like infrastructure, energy,… pic.twitter.com/nLaMDxnDEc
Presented President Putin with a Russian translation of the Thirukkural, which carries the eternal wisdom of the great Thiruvalluvar across languages and borders. pic.twitter.com/rvk3rRDnvg
— Narendra Modi (@narendramodi) September 11, 2026
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது. pic.twitter.com/7bNWMcMTH7
— Narendra Modi (@narendramodi) September 11, 2026