পিএমইন্ডিয়া
মাননীয়প্রেসিডেন্ট জি জিনপিং,
মাননীয়প্রেসিডেন্ট জেকব জুমা,
মাননীয়প্রেসিডেন্ট মিশেল টেমার,
মাননীয়প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং
ব্রিক্সবাণিজ্য পরিষদের বিশিষ্ট সদস্যবৃন্দ।
ব্রিক্সবাণিজ্য পরিষদের এই বৈঠকে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত ।
আমাদেরএই দেশগুলির মধ্যে বহুধাবিস্তৃত পূর্ণ অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিকপ্রচেষ্টার গভীরতার প্রতিফলন ঘটেছে পরিষদের কাজকর্মে।
সংবেদনশীলএবং সমষ্টিগত সমাধানের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেব্রিক্স কার্যসূচি গ্রহণে বিশেষ অবদান রয়েছে পরিষদের । এজন্য তার সদস্যদের আমি ধন্যবাদ জানাই।
মাননীয়অতিথিবৃন্দ এবং বন্ধুগণ,
ব্রিক্সগঠনের পেছনে মূল তাগিদটি হল অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মপ্রচেষ্টার প্রসার ওউন্নয়ন। সুতরাং, তিন বছর আগে ডারবানে প্রতিষ্ঠিত ব্রিক্স বাণিজ্য পরিষদ যেবর্তমানে এক বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হয়েছে তা আমাদের পক্ষে নিঃসন্দেহে এক উৎসাহেরবিষয়।
ব্রিক্সরাষ্ট্রগুলির মধ্যে দ্রুত ও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাণিজ্যিকপ্রচেষ্টায় যুক্ত সংস্থা ও সংগঠনগুলি হল আমাদের অন্যতম মূল চালিকাশক্তি।
তাদেরঅংশীদারিত্ব আমাদের সমাজে মূল্যবান সম্পদ সৃষ্টি করে। শুধু তাই নয়, উৎপাদনশীলতাবৃদ্ধির পাশাপাশি আমাদের অর্থনৈতিক প্রচেষ্টায় কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়প্রযুক্তিগত উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে।
এইদৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনার গুণগ্রাহী আমি। কারণ আমি নিজেও ঐ চিন্তাভাবনার শরিক।
মাননীয়অতিথিবৃন্দ,
শাসনতথা পরিচালন ব্যবস্থা এবং বিশেষত ভারতে বাণিজ্যিক কাজকর্ম সহজ ও সরল করে তোলারক্ষেত্রে গত দু’বছরে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছি আমরা।
এরফল কিন্তু সুস্পষ্ট যা আমরা অনুভব করে চলেছি।
সাফল্যেরনিরিখে বিশ্বের প্রায় সবক’টি সূচকেই ক্রমশ ওপরের দিকে রয়েছি আমরা।
বর্তমানবিশ্বে উদার অর্থনীতির অন্যতম একটি দেশ রূপে আমরা রূপান্তর ঘটিয়েছি ভারতের ।
উন্নয়নপ্রচেষ্টা হয়ে উঠেছে যথেষ্ট শক্তিশালী এবং তাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজেসচেষ্ট রয়েছি।
বাণিজ্যিককাজকর্ম সহজ করে তোলা, বাণিজ্যিক প্রতিবন্ধকতাকে দূর করা, দক্ষতা উন্নয়নপ্রচেষ্টাকে অব্যাহত রাখা, উৎপাদিত পণ্যের যোগান-শৃঙ্খলা গড়ে তোলা এবং পরিকাঠামোউন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রগুলির প্রতি ব্রিক্স বাণিজ্য পরিষদেরসংবেদনশীল হয়ে ওঠার ঘটনায় আমি আনন্দিত।
ব্রিক্সসদস্য দেশগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ এইপরিষদ।
মাননীয়অতিথিবৃন্দ,
নিউডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি) এখন পূর্ণ মাত্রায় কাজ করে চলেছে। আমাদের সাধারণপ্রচেষ্টাগুলির এক ইতিবাচক ফল হল এনডিবি-র এই সাফল্য।
প্রথমপর্যায়ের প্রকল্পগুলির কাজ শুরু করে দেওয়ার জন্য এনডিবি এবং তার পরিচালনকর্তৃপক্ষকে জানাই অভিনন্দন।
বিশুদ্ধজ্বালানি, সবুজ পরিবেশ এবং নিরন্তর পরিকাঠামোকে অগ্রাধিকার দেওয়ার কাজে সফল হয়েছেএনডিবি ।
এইসাফল্যকে আমরা স্বাগত জানাই।
সম্ভাবনাময়অর্থনৈতিক প্রকল্পগুলির রূপায়ণে এনডিবি-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে আমরাউৎসাহ যুগিয়ে যাব ব্রিক্স বাণিজ্য পরিষদকে।
ভারতেরউদ্যোগ ও আতিথেয়তায় এবং সবক’টি সদস্য রাষ্ট্রের সহযোগিতায় দু’দিন আগে নয়াদিল্লিতেঅনুষ্ঠিত হল প্রথম ব্রিক্স বাণিজ্য মেলা।
বাণিজ্যিককাজকর্ম সম্পর্কে সচেতনতার প্রসারে এবং বাণিজ্যিক বিনিময় কর্মসূচির রূপায়ণে এইধরনের উদ্যোগকে আমাদের উৎসাহ যুগিয়ে যেতে হবে।
মাননীয়অতিথিবৃন্দ,
পরিশেষে,সদস্য দেশগুলির শাসন ব্যবস্থার প্রতিভূ হিসেবে আমরা ব্রিক্স বাণিজ্য পরিষদের ওপরনির্ভর করতে পারি আমাদের সাধারণ লক্ষ্যগুলি পূরণের উদ্দেশ্যে। আমাদের এইলক্ষ্যগুলির মধ্যে রয়েছে :
· পারস্পরিক বাণিজ্য প্রচেষ্টাকে জোরদার করে তোলা;
· বাণিজ্যিক কাজকর্মে সুযোগ-সুবিধার সম্প্রসারণ;
· বিনিয়োগ সংক্রান্ত সংযোগ ও যোগাযোগ বৃদ্ধি;
· উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহদান; এবং
· ব্রিক্স দেশগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্যেরক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলিকে দূর করা।
আরকিছুক্ষণের মধ্যেই ব্রিক্স বাণিজ্য পরিষদ এবং এনডিবি পরিচালন কর্তৃপক্ষের বক্তব্যশুনব আমরা।
ধন্যবাদ।আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
PG/SKD/DM/
Spoke on the rich potential of economic cooperation between BRICS nations at the @BRICS2016 Business Council Meet. https://t.co/3hSDJRDR3p
— Narendra Modi (@narendramodi) October 16, 2016
Highlighted reforms undertaken by India in last 2 years to make business easier & make India one of the most open economies in the world.
— Narendra Modi (@narendramodi) October 16, 2016
BRICS Business Council has a key role in strengthening trade & business opportunities, building investment linkages & promoting innovation.
— Narendra Modi (@narendramodi) October 16, 2016