Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রিক্‌স নেতাদের বৈঠকের সূচনা পর্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

ব্রিক্‌স নেতাদের বৈঠকের সূচনা পর্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

ব্রিক্‌স নেতাদের বৈঠকের সূচনা পর্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি


মাননীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,

মাননীয় প্রেসিডেন্ট জি জিন পিং,

মাননীয় প্রেসিডেন্ট জেকব জুমা,

মাননীয় প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ,

আজকের এই বৈঠকের চমৎকার প্রস্তুতির জন্য আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তা প্রেসিডেন্ট পুতিনকে। ব্রিক্‌স-এর নেতৃত্বদানের জন্যও ধন্যবাদ তাঁকে।

সপ্তম ব্রিক্‌স শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন।

মাননীয় বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ,

প্যারিসে ভয়ঙ্কর সন্ত্রাসবাদের ঘটনার আমরা কঠোর নিন্দা করছি ঐক্যবদ্ধভাবে। সিনাই-তে প্রাণহানির ঘটনায় রাশিয়াকে জানাই আমাদের গভীর সহানুভূতি ও সহমর্মিতা। আঙ্কারা এবং বেইরুটের ঘটনাও আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাসের ক্রমবর্ধমান ভয়ঙ্কর চেহারার কথা।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র মানবজাতিকে একজোট হতে হবে। সন্ত্রাসবাদের মোকাবিলায় সমস্ত বিশ্বকে ঐক্যবদ্ধ ও একজোট হওয়ার সময় এখন উপস্থিত। ব্রিক্‌স সদস্য রাষ্ট্রগুলির কাছে এটি অবশ্যই একটি অগ্রাধিকারের ক্ষেত্র।

এমন একটা সময় আমরা অতিক্রম করে এসেছি যখন ব্রিক্‌স গঠনের যৌক্তিকতা ও স্থায়িত্ব সম্পর্কে প্রশ্ন তোলা হত। আমরা আমাদের কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে ব্রিক্‌স-এর মূল্য ও প্রাসঙ্গিকতা প্রমাণ করেছি। আর সেটা সম্ভব করে তুলেছি এমন একটি সময়ে যখন বিশ্ব এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন।

নতুন উন্নয়ন ব্যাঙ্ক, নগদ জমার ব্যবস্থা, ব্রিক্‌স-এর অর্থনৈতিক সহযোগিতা প্রকৌশল – এ সমস্ত কিছুই আমাদের সঙ্কল্প ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনার উজ্জ্বল উদাহরণ। একই সঙ্গে, জি-২০-কেও আমরা নতুন রূপে গড়ে তুলতে পারি।

ভারত ব্রিক্‌স-কে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে। ২০১৬-র ১ ফেব্রুয়ারি থেকে ব্রিক্‌স-এর পৌরোহিত্যের ভার আমাদের ওপর ন্যস্ত হওয়ায় নিজেদের সম্মানিত বোধ করছি। সম্মানিত বোধ করছি এই কারণেও যে অন্যান্য নেতারা এই ক্ষেত্রটিতে যে সমস্ত কাজ ইতিমধ্যেই করেছেন তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়ে।

ব্রিক্‌স-এর সভাপতিত্ব করার সময় ভারতের বিষয় হবে ‘পারস্পরিক আদানপ্রদান, অন্তর্ভুক্তি এবং সমষ্টিগতভাবে সমাধান’। অর্থাৎ, ‘বিল্ডিং রেসপন্সিভ, ইনক্লুসিভ অ্যান্ড কালেক্টিভ সলিউশন্‌স’ বা সংক্ষেপে ব্রিক্‌স। এটি সঠিকভাবেই আমাদের নীতি ও আদর্শকে প্রতিফলিত করে।

২০১৫-র ডিসেম্বরে ব্রিক্‌স-কে নেতৃত্বদানের দায়িত্ব চিন গ্রহণ করতে চলেছে। ঐ সময়ের জন্য চিনকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।

ধন্যবাদ।

PG/SKD/DM