Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রিক্‌স রাষ্ট্রগুলির মধ্যে জ্বালানি সহযোগিতা চুক্তিতে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


জ্বালানি সাশ্রয় এবং জ্বালানি শক্তিকে আরও কার্যকর করে তোলার ব্যাপারে ভারত এবং অন্যান্য ব্রিক্‌স রাষ্ট্রগুলির মধ্যে মউ স্বাক্ষরের বিষয়টিতে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পাদিত চুক্তিটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

জ্বালানির কার্যক্ষমতা বাড়াতে এবং তাকে আরও ব্যয়সাশ্রয়ী করে তুলতে সম্পাদিত এই চুক্তি সহযোগিতার আওতায় নিয়ে আসা হয়েছে যৌথ বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা, বক্তৃতা ও আলোচনাচক্রের উদ্যোগ-আয়োজন, উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তর, প্রযুক্তি উন্নয়ন নীতি বিনিময় ও তার সফল ব্যবহার এবং ব্রিক্‌সভুক্ত দেশগুলিতে এই ধরনের জ্বালানি ব্যবহারের বিষয়টিকে উৎসাহদান-এর মতো বিষয়গুলি।

SSS/SKD/DM