পিএমইন্ডিয়া
ব্রিক্স নেটওয়ার্ক ইউনিভার্সিটির সঙ্গে ব্রিক্স রাষ্ট্রগুলির যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বছর নভেম্বরে রাশিয়ার মস্কোয় তৃতীয় ব্রিক্স শিক্ষামন্ত্রীদের বৈঠকের সময় আলোচনাক্রমে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তি স্বাক্ষরের ফলে বৈজ্ঞানিক গবেষণা, উচ্চতর শিক্ষা, তথ্য বিনিময়, বিভিন্ন পদ্ধতির বিশ্লেষণ ও বাস্তবায়ন, গবেষণা কর্মসূচিতে যৌথ সহযোগিতা এবং ছাত্র, শিক্ষক তথা গবেষকদের বিনিময় কর্মসূচি নানাভাবে প্রসার লাভ করবে।
SSS/SKD/DM/……30th December, 2015