পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ আন্তঃব্যাঙ্ক আঞ্চলিক অর্থ ঋণ সম্পর্কিতএক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে, ব্রিক্সআন্তঃব্যাঙ্ক সহযোগিতা কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী সদস্য ব্যাঙ্কগুলির সঙ্গেএক্সিম ব্যাঙ্কের ক্রেডিট রেটিং-এর ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত একটি মউ সম্পাদনেরবিষয়েও সম্মতি দেওয়া হয়। মউ ও চুক্তি দুটি বিষয়ই এক্ষেত্রে এক বিশেষ ছত্রকর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ায় এক্সিম ব্যাঙ্কের পরিচালন পর্ষদকে বিশেষ ক্ষমতা দেওয়াহয়েছে তাদের নির্দিষ্ট কাঠামোর মধ্যে চুক্তি ও অঙ্গীকারের বিষয়গুলি সম্পর্কেআলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য।
এই চুক্তি ও মউ স্বাক্ষরিত হলে ব্রিক্স সদস্যরাষ্ট্রগুলির মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে রাজনৈতিক তথা অর্থনৈতিক সম্পর্কনিবিড়তর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, চিনের জিয়ামেনে ব্রিক্সনেতৃবৃন্দের ০৪ সেপ্টেম্বর, ২০১৭ তারিখের জিয়ামেন ঘোষণার মধ্যে এই চুক্তি ও মউ-এরখুঁটিনাটি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
PG/SKD/ SB