Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রিটেনের মহারানিকে প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুক্রবার ব্রিটেনের মহামান্য মহারানিকে ৫৪ বছর আগেকার কিছু ছবি উপহার দেন| ১৯৬১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে যখন ব্রিটেনের মহামান্য মহারানী নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে প্রথমবার ভারত সফরে এসেছিলেন, তখন এই ছবিগুলি তোলা হয়েছিল| সেই সফরে মহামান্য মহারানী দিল্লি ছাড়াও বারানসী, আহমেদাবাদ, জয়পুর, উদয়পুর, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই সহ আরও কিছু শহর পরিদর্শন করেন|

এই ছবিগুলোর মধ্যে ১৯৬১ সালের ৩১ জানুয়ারিতে তোলা প্রথম ছবিটি হলো, মহাত্মা গান্ধীর ১৩ তম মৃত্যদিবসের পরের দিন আহমেদাবাদের সবরমতী আশ্রম পরিদর্শন করছেন মহারানী| দ্বিতীয় ছবিটি ১৯৬১ সালের ১৯ ফেব্রুয়ারির, যাতে রয়েছে তাঁর সম্মানে দেওয়া তৎকালীন মাদ্রাজ রাজ্যের পক্ষ থেকে অভ্যর্থনা অনুষ্ঠান| যেখানে তাঁকে ইওর রয়াল হাইনেস প্রিন্স এন্ড্রু ডিউক অফ ইয়র্ক-এর প্রথম জন্মদিন উপলক্ষে কেক উপহার দেওয়া হয়েছিল| তৃতীয় ছবি ১৯৬১ সালের ২৫ ফেব্রুয়ারির, যাতে রয়েছে বারানসীর বালুয়াঘাটের এক শোভাযাত্রায় হাতির পিঠে করে যাচ্ছেন মহারানি, এই এলাকা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা| পরের ছবি ১৯৬১ সালের ২৪ ফেব্রুয়ারির, ট্রম্বের পরমানু শক্তি কেন্দ্রে মহারানির পরিদর্শন নিয়ে সে ছবি|

এর সঙ্গে প্রধানমন্ত্রী মহারানিকে আরও কিছু জিনিস উপহার হিসেবে দিয়েছেন, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং-এর মাকাইবাড়ি চা বাগানের পুরস্কার পাওয়া দার্জিলিং চা, জম্মু-কাশ্মীরের অসাধারণ জৈব-মধু, এবং বারানসীর তানচই উত্তরীয়|

SC/AD/ DB/