Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভবিষ্যতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে আরও সফল বাণিজ্যিক সংস্থা গড়ে তোলার লক্ষ্যে সরাসরি ইক্যুইটি বিনিয়োগের জন্য ১০,০০০ কোটি টাকার এসএমই গ্রোথ ফান্ড তৈরিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নয়াদিল্লি, ০৬  অক্টোবর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভবিষ্যতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে আরও সফল বাণিজ্যিক সংস্থা গড়ে তোলার লক্ষ্যে সরাসরি ইক্যুইটি বিনিয়োগের জন্য ১০,০০০ কোটি টাকার এসএমই গ্রোথ ফান্ড তৈরিতে অনুমোদন দেওয়া হয়েছে। মূলত উৎপাদন পরিষেবা, প্রযুক্তি এবং উদ্ভাবনমূলক কাজে নিয়োজিত সংস্থাগুলিই এখানে অগ্রাধিকাপ্রাপ্ত। কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ এই মর্মে ঘোষণা করা হয়েছিল। 

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন পূরণে দায়বদ্ধতার অঙ্গ হিসেবে সরকার দেশের ঔদ্যোগিকতা পরিমণ্ডলকে আরও জোরদার করতে চায়। ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র ভারতীয় অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রস্তাবিত এই তহবিল ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থাগুলির মূলধনের চাহিদা মেটাতে বিশেষভাবে সহায়ক হবে। ছোট শহরগুলির সংস্থাও এই সুবিধা পাবে অবশ্যই। 

SC/AC/NS