পিএমইন্ডিয়া
ভাইব্র্যান্ট গুজরাট সম্মেলনে যোগ দিতে মাল্টার প্রধানমন্ত্রী ডঃ যোশেফ মাসকাট ১৭ থেকে ১৯শে জানুয়ারি ভারত সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন সে দেশের অর্থনীতি, বিনিয়োগ, ক্ষুদ্র বাণিজ্য দপ্তরের মন্ত্রী ডঃ ক্রিশ্চিয়ান কার্ডোনা এবং তাঁর মন্ত্রকের পদস্থ আধিকারিক ও বৃহৎ বাণিজ্যিক প্রতিনিধিদল। তাঁদের স্বাগত জানান, গুজরাটের রাজ্যপাল শ্রী ও পি কোহলি।
শীর্ষ সম্মেলনের ফাঁকে মাল্টার প্রধানমন্ত্রী ডঃ মাসকাট প্রধানমন্ত্রী শ্রী মোদীর সঙ্গে বৈঠক করেন। তিনি গত সেপ্টেম্বরে ভারতের উপ-রাষ্ট্রপতির মাল্টা সফরের উল্লেখ করেন। দু’দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং একে অপরের দেশে যাতায়াত বৃদ্ধিরও তিনি প্রশংসা করেন। দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়িয়ে তোলার বিষয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মাসকাট মাল্টায় আফ্রিকা ও ইউরোপের বাজারের জন্য ভারতীয় ঔষধি এবং আইটি শিল্পকে স্বাগত জানান। উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম মেধার বিকাশেও ভারতের সহযোগিতা চান তিনি। ব্লক চেন টেকনলজি এবং সিস্টেম মনিটরের জন্য ভারতীয় আইটি সংস্থাগুলির ভূমিকারও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী মোদী শিক্ষাক্ষেত্রে মাল্টার সহযোগিতার সম্ভাবনাগুলি তুলে ধরেন। গুজরাটের ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ে মাল্টার প্রশিক্ষক নিযুক্তির সম্ভাবনার কথা তিনি বলেন। আন্তর্জাতিক সৌর ক্ষেত্রে দু’দেশের পূর্ণ সহযোগিতার উল্লেখ করেন দুই প্রধানমন্ত্রী।
CG/DM/…
Great meeting with PM @JosephMuscat_JM of Malta. Our talks will add tremendous strength to bilateral ties between our nations and benefit the people of our countries. pic.twitter.com/pHwdnNcBCt
— Narendra Modi (@narendramodi) January 18, 2019