Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভাদোদরা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী; সামাজিক অধিকারিতা শিবিরে সহায়ক সাজসরঞ্জাম তুলে দিলেন দিব্যাঙ্গদের হাতে

ভাদোদরা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী; সামাজিক অধিকারিতা শিবিরে সহায়ক সাজসরঞ্জাম তুলে দিলেন দিব্যাঙ্গদের হাতেভাদোদরা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী; সামাজিক অধিকারিতা শিবিরে সহায়ক সাজসরঞ্জাম তুলে দিলেন দিব্যাঙ্গদের হাতে


শনিবার গুজরাটের ভাদোদরা বিমানবন্দরের নতুন করেগড়ে তোলা টার্মিনাল ভবনটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে দেশের পর্যটনের প্রসারে তথা অর্থনীতির বিকাশে আকাশপথেযোগাযোগের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্যেকেন্দ্রীয় সরকার এক বিশেষ পরিবহণ নীতির সূচনা করেছে যার মাধ্যমে পর্যটন ওঅর্থনীতির ভবিষ্যৎ পন্থা স্থির করা সম্ভব হবে। তিনি বলেন, কোচির পরেই ভাদোদরা হলবর্তমানে দেশের দ্বিতীয় পরিবেশ-বান্ধব বিমানবন্দর।

দিব্যাঙ্গদের সহায়ক সাজসরঞ্জাম বিতরণ অনুষ্ঠানেশ্রী মোদী বলেন, পরিকাঠামো সৃষ্টির সময় দিব্যাঙ্গদের প্রয়োজন ও চাহিদার বিষয়টিঅবশ্যই মনে রাখতে হবে। দিব্যাঙ্গদের কল্যাণে গৃহীত কর্মসূচিগুলিকে সর্বোচ্চঅগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর সুফল যাতে দিব্যাঙ্গদের কাছে সঠিকভাবেপৌঁছে দেওয়া যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে আমাদের। প্রধানমন্ত্রী বলেন, দলিতসহ প্রান্তিক মানুষদের জন্য উদ্যোগ গ্রহণের বিষয়টি রয়েছে কেন্দ্রীয় সরকারেরবর্তমান কর্মপরিকল্পনার কেন্দ্রবিন্দুতে।

দারিদ্র্য, অশিক্ষা এবং অপ্রতুলস্বাস্থ্যপরিচর্যার মতো সমস্যাগুলির সমাধানে উন্নয়নকে মূল হাতিয়ার বলে বর্ণনা করেনপ্রধানমন্ত্রী।

PG/SKD/DM