পিএমইন্ডিয়া
ভারত ও ভিয়েতনামের মধ্যে সাইবার নিরাপত্তা সংক্রান্তস্বাক্ষরিত সমঝোতাপত্রটিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে স্বাক্ষর পরবর্তী অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের কম্পিউটারএমার্জেন্সি রেসপন্স টিম এবং ভিয়েতনামের জনসুরক্ষা মন্ত্রকের সাইবার নিরাপত্তাবিভাগের মধ্যে হ্যানয়ে গত ৩ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
ভারত ও ভিয়েতনামের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়কঘটনাগুলি সনাক্ত করা, মীমাংসা ও নিবারণ করার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে এইসমঝোতা আরও ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত করবে।
PG /SB…