Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও কর্তব্যের ওপর আলোকপাত করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০৮ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও কর্তব্যের ওপর আলোকপাত করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন – 

“দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্য্য ও পরাক্রম প্রত্যেক নাগরিককে গর্বিত করে। দেশমাতৃকার জন্য তাঁদের সর্বস্ব পণ করা মানসিকতা সকলকে অনুপ্রাণিত করে।”

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছেন-

“स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि |
धर्म्याद्धि  युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते ||”

এই শ্লোকটির ভাবার্থ হলো, যখন কেউ নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তখন তার মনে কোনো প্রকার দ্বিধা বা ভয় থাকা উচিত নয়, কারণ ন্যায়ের বেদীতে ধর্ম ও সম্মান রক্ষার জন্য যে সংগ্রাম করা হয়, তা-ই একজন যোদ্ধার জন্য আত্মকল্যাণের সর্বোৎকৃষ্ট ও গৌরবময় পথ।

 

SC/SD/SKD…