পিএমইন্ডিয়া
টেকনিক্যালইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি)-এর ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে একসহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে বুধবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিন অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এইবৈঠকটি।
আগামী১৬ থেকে ১৮ অক্টোবর কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রীর টোকিও সফরকালে এইসহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গতউল্লেখ্য, টিআইটিপি হল এক বিশেষ উচ্চাশামূলক কর্মসূচি যার আওতায় ভারতের কারিগরিদক্ষতাসম্পন্ন কর্মীদের ইন্টার্ন হিসেবে জাপানে পাঠানো হবে ৩-৫ বছরের জন্য। সেখানেতাঁরা তাঁদের সংশ্লিষ্ট কাজকর্মের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা লাভকরবেন।
আশাকরা হচ্ছে যে সহযোগিতা চুক্তির হাত ধরে দক্ষতা বিকাশের ক্ষেত্রে ভারত ও জাপানেরমধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রসার লাভ করবে।
PG/SKD/DM/….