Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার এক আলাপচারিতায় মিলিত হলেন সাম্প্রতিক বিশ্বকাপেঅংশগ্রহণকারী মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে।

সদস্যরাজানান যে তাঁরা এই প্রথম এমন একজন প্রধানমন্ত্রীকে দেখছেন যিনি ট্যুইট বার্তারমাধ্যমে মহিলা ক্রিকেট দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা বলেন যেপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেভাবে ক্রিকেট খেলায় তাঁদের অগ্রগতির বিষয়টিতেলক্ষ্য রাখছেন, তাতে তাঁরা শুধুমাত্র আনন্দিতই নন, একইসঙ্গে গর্বিত ও অনুপ্রাণিত।

দৈনন্দিনকাজের চাপের প্রধানমন্ত্রী কিভাবে সামাল দেন সেই প্রশ্নের উত্তরে শ্রী মোদী বলেনযে যোগচর্চার মাধ্যমে শরীর, মন এবং কাজকর্মের মধ্যে একটি সুন্দর ভারসাম্য রক্ষাকরা যায়। যোগাভ্যাসের মাধ্যমে যে একাগ্রতাও বৃদ্ধি পায় একথাও উল্লেখ করেন তিনি।

খেলোয়াড়দেরউৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে খেলাতে তাঁরা পরাজয় স্বীকার করেছেনএকথা যেন নামনে করেন। কারণ, ১২৫ কোটি ভারতবাসী খেলোয়াড়দের পরাজয়ের দায় নিজেদের কাঁধেই বহন করেনিয়েছেন যা নিঃসন্দেহে খেলোয়াড়দের পক্ষে এক বড় ধরনের বিজয়।

বহুআন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারত-কন্যারা ভারতকে গৌরবান্বিত করেছেন একথার উল্লেখকরে শ্রী মোদী বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা যেভাবে এগিয়ে চলেছেন, তাতেআখেরে লাভবান হচ্ছে সমাজ ব্যবস্থাই। খেলাধূলা ছাড়াও স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণীরপরীক্ষায় মেয়েদের সাফল্যের বিষয়টি তিনি তুলে ধরেন আলাপচারিতাকালে। প্রধানমন্ত্রীআরও বলেন যে ইসরোর মহাকাশ কর্মসূচিতে অংশগ্রহণ করে মহিলা মহাকাশ বিজ্ঞানীরাবর্তমানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

ভারতীয়মহিলা ক্রিকেট দলের সদস্যরা তাঁদের স্বাক্ষরিত একটি ক্রিকেট ব্যাট উপহারস্বরূপতুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।

PG/SKD/DM/ .