পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৯শে জানুয়ারি) ভারতের চলচ্চিত্রের জাতীয় সংগ্রহালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন। জাতীয় সংগ্রহালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন।
ভারতের চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতে এবং চলচ্চিত্রের ক্রমবিকাশের মধ্য দিয়ে ভারতের সমাজ-সংস্কৃতির ইতিহাসকে প্রতিষ্ঠা করতে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহালয় স্থাপন করা হয়েছে। ভিস্যুয়াল ও গ্রাফিক্স, চলচ্চিত্রের ক্লিপিংস, শিল্পসামগ্রী, প্রচার সামগ্রী প্রভৃতির মাধ্যমে গল্প বলার কায়দায় ভারতীয় চলচ্চিত্রের এক শতকেরও বেশি যাত্রাকাল দর্শকদের সামনে তুলে ধরা হবে।
দক্ষিণ মুম্বাইয়ে ফিল্মস ডিভিশন কমপ্লেক্সে অবস্থিত সংগ্রহালয় দুটি বিল্ডিং – ঐতিহাসিক গুলসান মহল ও নিউ মিউজিয়াম বিল্ডিং জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে।
নিউ মিউজিয়াম বিল্ডিং-এ চারটি তল রয়েছে: গান্ধী ও চলচ্চিত্র – প্রথম তল, শিশুদের জন্য চলচ্চিত্র স্টুডিও – দ্বিতীয় তল, প্রযুক্তি, সৃজনশীলতা ও ভারতীয় চলচ্চিত্র – তৃতীয় তল এবং সারা ভারত জুড়ে চলচ্চিত্র – চতুর্থ তল। নিউ মিউজিয়াম বিল্ডিং-এ দুটি অডিটরিয়ামও রয়েছে, যাতে অত্যাধুনিক ডিজিটাল সিনেমা প্রোজেক্টর এবং ৭.১ সারাউন্ড সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে।
CG/SC/DM/
Tomorrow evening, I will be in Mumbai to inaugurate the National Museum of Indian Cinema.
— Narendra Modi (@narendramodi) January 18, 2019
This museum will showcase the rich history of Indian cinema and highlight the contribution of cinema in our country's progress.