পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারতীয় ডাক ওটেলিযোগাযোগ অ্যাকাউন্টস ও ফিনান্স সার্ভিস (আই পি অ্যান্ড টি এ এফ এস)-এর প্রথমশ্রেণীর জন্য প্রথম ক্যাডার পর্যালোচনার বিষয়টি অনুমোদন করল নিন্মলিখিত বৈশিষ্ট্যসহ :-
ক) ক্যাডারের মোট কর্মীর সংখ্যা ৪২০ থেকে কমিয়ে ৩৭৬-এ আনা হবে।
খ) শীর্ষ স্থানীয় কন্ট্রোলার জেনারেল অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস (সি জি সিএ) একটি শীর্ষ স্থানীয় পদ গড়ে তোলা।
গ) একটি অতিরিক্ত এইচ এ জি পর্যায়ে পদ সৃষ্টির মাধ্যমে ঐ গ্রেডের পদ সংখ্যাবাড়িয়ে ২-এ নিয়ে যাওয়া।
ঘ) দুটি অতিরিক্ত এইচ এ জি পর্যায়ের পদ সৃষ্টি করে ঐ পর্যায়ের পদ সংখ্যাবাড়িয়ে ৬ থেকে ৮ – এ নিয়ে যাওয়া।
ঙ) ১৮টি অতিরিক্ত এস এ জি পর্যায়ের পদ সৃষ্টি করে এই পর্যায়ের পদ সংখ্যা ৩৭থেকে ৫৫’তে নিয়ে যাওয়া।
চ) জুনিয়ার প্রশাসনিক গ্রেড জে এ জি’র পদ সংখ্যা ১১১ থেকে কমিয়ে ৯০ – এআনা।
ছ) এস টি এস পর্যায়ের পদ সংখ্যা ১৯৮ থেকে ৮৬’তে নিয়ে যাওয়া।
জ) জে টি এস পর্যায়ের ২১টি পদ সৃষ্টি করে ঐ পর্যায়ের পদ সংখ্যা ৬৭ থেকেবাড়িয়ে ৮৮’তে নিয়ে যাওয়া।
ঝ) ৪৬টি নতুন পদ সৃষ্টি করা, যাঁরা রিজার্ভ হিসাবে থাকবেন।
ভারতীয় ডাক ও টেলিযোগাযোগ অ্যাকাউন্টস ও ফিনান্স পরিষেবার গ্রুপ-এ ১৯৭২সালে শুরু হয় টেলিযোগ বিভাগ ও ডাকবিভাগের সুবিধার্থে।
টেলিযোগাযোগ বিভাগে এই পরিষেবার পক্ষ থেকে লাইসেন্স ফিজ/স্পেকট্রামব্যবহারের মাশুল সংগ্রহ ও তার মূল্যায়ন, ভর্তুকি ব্যবস্থাপনা, রাজস্ব নিয়ন্ত্রণ,বাজেট তৈরি, হিসাব রাখা, পেনশন প্রদান প্রভৃতি কাজকর্ম করা হয়ে থাকে। ডাকবিভাগেওএকইভাবে এই পরিষেবা আধিকারিকদের বাজেট তৈরি, মাশুল ও ব্যয়, হিসাব এবং অভ্যন্তরীণঅডিট ইত্যাদির দায়িত্ব পালন করতে হয়।
সাম্প্রতিককালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে কাজকর্মের ক্ষেত্রে ব্যাপকপরিবর্তন এসেছে। এইসব কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনই আরও নানা ধরনের কাজও যুক্তহয়েছে। এইসব কারণে এবং এই পরিষেবার আধিকারিকদের কর্মজীবনে এক দশায় আটকে থাকারসমস্যা দূর করতে এই ক্যাডার পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়।
PG /SB…