পিএমইন্ডিয়া
ভারতীয় বিমানবাহিনীতে ১৭ মাসের জন্য এয়ার মার্শাল পদমর্যাদায় একটি অতিরিক্ত পদ সৃষ্টির প্রস্তাবটি অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক আজ অনুষ্ঠিত হয়। মহামান্য সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনাল (প্রিন্সিপাল বেঞ্চ) নয়াদিল্লির আদেশক্রমে এই পদের মেয়াদ ১ ডিসেম্বর, ২০১৪ থেকে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত।
এয়ার মার্শাল পদমর্যাদার এই নতুন পদটি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে মঞ্জুরিকৃত পদের অতিরিক্ত। মহামান্য ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে এ ভি এম সঞ্জয় শর্মার পদোন্নতির বিষয়টি এর সঙ্গে যুক্ত। মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদনক্রমে ১ ডিসেম্বর, ২০১৪ থেকে এয়ার মার্শাল পদমর্যাদায় উন্নীত হচ্ছেন এ ভি এম সঞ্জয় শর্মা।
PG/SKD/DM/….