Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতীয় রেল উন্নয়ন কর্তৃপক্ষ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তিনদিনের সফরে আসাম, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা যাচ্ছেন। শুক্রবার সকালে আসামে ডিব্রুগড়ের কাছে লেপেটকাটায় ব্রহ্মপুত্র ক্র্যাকার ও পলিমার লিমিটেড, গোটা উত্তর-পূর্বাঞ্চলের প্রথম পেট্রো-রসায়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ঐ অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নুমালিগড় রিফাইনারি লিঃ-এর অন্তর্গত ভারতের সর্বাধিক মোম উৎপাদনকারী ইউনিটটি-ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর, তিনি ডিব্রুগড়ের মোরাণে চা শ্রমিকদের এক সমাবেশে ভাষণ দেবেন। শিবসাগরে গিয়ে প্রধানমন্ত্রী শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ৮৫তম বার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন।

বিকালে প্রধানমন্ত্রী গুয়াহাটিতে দ্বাদশ দক্ষিণ-এশীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এই অঞ্চলের ৮টি প্রতিবেশী দেশ – আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আগামীকাল প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌ-বহর সমীক্ষায় অংশ নেবেন। তিনি নৌ-বহর সংক্রান্ত একটি প্রদর্শনীতেও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী আগামী রবিবার ভুবনেশ্বরে ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠানটির দ্বারোদ্ঘাটন করবেন। ঐ দিন তাঁর পুরীর শ্রী জগন্নাথ মন্দির দর্শনেও যাওয়ার কথা।

পারাদিপে প্রধানমন্ত্রী সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত ইন্ডিয়ান অয়েলের একটি তৈল শোধনাগারের উদ্বোধন করবেন। সেখানে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা ইন্ডেন ম্যাক্সিমাইজেশন ইউনিটটি এল পি জি’র এক বিরাট পরিমাণ উৎপাদন করবে। প্রধানমন্ত্রী ঐ তৈল শোধনাগার ও ইন্ডম্যাক্স ইউনিটটি ঘুরে দেখবেন।

রবিবার অপরাহ্নে প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে নৌ-বহর সমীক্ষায় পরিচালনগত প্রদর্শন এবং আন্তর্জাতিক নগর কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।

PG/SB