Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের আর্থিক অভিযোগ অনুসন্ধানকারী ইউনিটের সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট বিদেশি ইউনিটগুলির মধ্যে সংশোধিত আদর্শ সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৬ ডিসেম্বর) বৈঠকে ভারতের আর্থিক অভিযোগ অনুসন্ধানকারী ইউনিটের (এফআইইউ) সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য বিদেশি আর্থিক অভিযোগ অনুসন্ধানকারী ইউনিটগুলির মধ্যে সংশোধিত আদর্শ সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি অনুমোদিত হয়েছে। এগমন্ট গ্রুপ সেক্রেটারিয়েটের ২০১৪-র সংশোধিত মডেল সমঝোতাপত্রের ওপর ভিত্তি করেই সংশোধিত এই সমঝোতাপত্রটির খসড়া রচিত হয়েছে। উল্লেখ করা যেতে পারে, বিদেশি আর্থিক অভিযোগ অনুসন্ধানকারী ইউনিটগুলির সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য সমঝোতাপত্র স্বাক্ষর করা আবশ্যক ছিল।

SSS/BD/DM