Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ঐচ্ছিক বিদেশী ভাষা হিসেবে জার্মান ভাষা এং জার্মানিতে ভারতের আধুনিক ভাষাসমূহ পড়ানোর জন্য যৌথ ঘোষণাপত্র সাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের বৈঠকে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ভাষা হিসেবে জার্মান ভাষা পঠন-পাঠনের লক্ষ্যে মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং জার্মানির যুক্তরাষ্ট্রিয় বৈদেশিক দপ্তরের মধ্যে অভিপ্রায় সমন্বিত যৌথ ঘোষণা পত্র স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে| ভারতের জাতীয় শিক্ষা নীতির অনুসরণে এবং জার্মানিতে আধুনিক ভারতীয় ভাষাসমূহ পঠন-পাঠনের লক্ষ্যে এই অনুমোদন দেওয়া হয়েছে।

এই অভিপ্রায় সমন্বিত যৌথ ঘোষণাপথ ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরোও নিবিড় করতে সহায়তা করবে। এছাড়াও দুই দেশের আইন, নীতি ও বিধান অনুযায়ী দুই দেশের মধ্যে শিক্ষার ক্ষেত্রে সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে|

SC/SRC/DSC