পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর ‘মেড-টেক’ (চিকিৎসা-প্রযুক্তি) পরিমণ্ডল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জে পি নাড্ডার লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেন যে, দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পিএলআই ও ‘মেডিক্যাল ডিভাইস পার্ক’-এর মতো বিভিন্ন প্রকল্পের ফলে এই স্বনির্ভরতা অর্জিত হচ্ছে। এর মাধ্যমে সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক মেড-টেক অংশীদার হিসেবে গড়ে উঠছে।
প্রধানমন্ত্রী এক্স-এ এক পোস্টে লিখেছেন:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডা ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর মেড-টেক পরিমণ্ডলের বিষয়টি তুলে ধরেছেন, যা দেশীয় উৎপাদন, আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পিএলআই ও মেডিক্যাল ডিভাইস পার্কের মতো প্রকল্পের মাধ্যমে চালিত হচ্ছে। তিনি বলেন, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবার ওপর গুরুত্ব দিয়ে ভারত ক্রমশ একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক মেড-টেক অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছে।
SC/MP/AS
Union Health Minister Shri @JPNadda highlights India’s growing self-reliant med-tech ecosystem, driven by domestic manufacturing, reduced import dependence and schemes such as PLI and Medical Device Parks. He says India is steadily emerging as a trusted global med-tech partner… pic.twitter.com/3Nay5YG5gh
— PMO India (@PMOIndia) August 8, 2026