পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অফ ইন্ডিয়া (আইসিএআই) এবং আফগানিস্তানের শংসাপত্র-প্রাপক অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে। আফগানিস্তান অ্যাকাউন্ট্যান্সি বোর্ড গঠনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই মউ সহায়ক হবে। এছাড়া, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি করবে। জ্ঞান বিতরণ, বিভিন্ন আলোচনা ও মতবিনিময়সভা যৌথভাবে আয়োজন করতে এটি সাহায্য করবে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব মঞ্জুর করা হয়।
উভয় দেশের মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাগত মতবিনিময় ও শিক্ষা সফরের ক্ষেত্রে এই চুক্তি বিশেষভাবে সাহায্য করবে। ভারতের অ্যাকাউন্ট্যান্সির বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য বিনিময় সম্ভব হবে।
ভারত ও আফগানিস্তানের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব রয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে দুই দেশের মধ্যে। সাম্প্রতিক অতীতে ভারত-আফগান সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আফগানিস্তান, ভারত এবং আইসিএআই-কে পরোক্ষভাবে কর্মসংস্থানে সাহায্য করবে। গত কয়েক বছরে দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব ও সম্পর্ক আরও মজবুত হয়েছে।
***
CG/PM/SB