Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক দূরভাষ আলাপচারিতায় মিলিত হলেন মিঃ বারাক ওবামা


গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দূরভাষ মারফৎ কথা বলেন মার্কিন প্রেসিডেন্টবারাক ওবামা।

দুইনেতার কথাবার্তায় গত কয়েক বছরে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্রে সার্বিক অগ্রগতিরবিষয়টি উঠে আসে। এই ঘটনায় তাঁরা উভয়েই বিশেষ সন্তোষ প্রকাশ করেন।

ভারতও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যেপ্রেসিডেন্ট ওবামার বলিষ্ঠ সমর্থন ও অবদানের জন্য তাঁকে বিশেষ ধন্যবাদ জানান শ্রীনরেন্দ্র মোদী।

প্রেসিডেন্টওবামার ভবিষ্যৎ জীবন ও কাজকর্মের জন্য আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি।

PG/SKD/DM/