Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন মহান নেতাই নন, তিনি একজন ‘বিশ্ব নেতা’ও – বললেন, ইজরায়েলেরপ্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন মহান নেতাই নন, তিনি একজন ‘বিশ্ব নেতা’ও – বললেন, ইজরায়েলেরপ্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন মহান নেতাই নন, তিনি একজন ‘বিশ্ব নেতা’ও – বললেন, ইজরায়েলেরপ্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন মহান নেতাই নন, তিনি একজন ‘বিশ্ব নেতা’ও – বললেন, ইজরায়েলেরপ্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এসে পৌঁছোন তেল আভিভ-এর বেন গুরিয়ন বিমানবন্দরে।

শ্রী মোদীবিমানবন্দরে এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁকে সাদর সম্ভাষণ জানানো হয় ইজরায়েলেরপ্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহু-র পক্ষ থেকে। ভারতের প্রধানমন্ত্রীরসম্মানে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ‘গার্ড অফ অনার’-এর।

শ্রী মোদিকেইজরায়েলে স্বাগত জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রচারিত এক বিবৃতিতে তাঁকে হিন্দিতে‘মেরা দোস্ত’ অর্থাৎ আমার বন্ধু বলে বর্ণনা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনিবলেন, ভারতের প্রধানমন্ত্রীকে তিনি স্বাগত জানাচ্ছেন উদার আন্তরিকতার সঙ্গেই। ভারতও ইজরায়েলের মধ্যে সহযোগিতার সম্পর্ক গগনচুম্বী বলেও মত প্রকাশ করেন তিনি। মিঃনেতানিয়াহু বলেন, ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন বড় মাপের নেতাই নন, একজন‘বিশ্ব নেতা’ও।

প্রত্যুত্তরে,ভারতের প্রধানমন্ত্রী ইহুদি ভাষায় সম্ভাষণ জানিয়ে বলেন, ‘সালোম লেকুলাম’। তিনি ঐভাষাতেই জানান ‘ইজরায়েলে আসতে পেরে আমি আনন্দিত’।

অসংখ্যইজরায়েলি শরণার্থী তথা পণবন্দীদের জীবন রক্ষার সংগ্রামে ইজরায়েলের বর্তমানপ্রধানমন্ত্রী মিঃ নেতানিয়াহুর জ্যেষ্ঠ ভ্রাতা ঠিক ৪১ বছর আগে ৪ জুলাই-এর এই বিশেষদিনটিতেই কিভাবে এন্টিবি’তে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেকথাও প্রসঙ্গত স্মরণ করেনভারতের প্রধানমন্ত্রী।

শ্রী মোদীবলেন, নিরন্তর অগ্রগতির লক্ষ্যে এবং সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় ভারত ইজরায়েল’কে একগুরুত্বপূর্ণ অংশীদার বলেই মনে করে।

মিলিতঅর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ইজরায়েলের সঙ্গে এক নিবিড় অংশীদারিত্বের সম্পর্ক গড়েতোলা ছাড়াও সন্ত্রাসবাদের মতো সাধারণ চ্যালেঞ্জ ও হুমকির মোকাবিলায় দু’দেশের সমাজব্যবস্থাকে সুরক্ষিত রাখতে দুটি দেশই যে একযোগে কাজ করে চলেছে একথাও প্রতিধ্বনিতহয় ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে।

ইজরায়েলেবসবাসকারী ভারতীয় সম্প্রদায়গুলির সঙ্গে সাক্ষাৎকার ও আলাপচারিতায় মিলিত হওয়ারআগ্রহও তিনি প্রকাশ করেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর কাছে। শ্রী মোদী বলেন, ভারতীয়বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায়ের মানুষ আমাদের দুটি দেশের সমাজ ব্যবস্থাকে আরও সমৃদ্ধকরে তুলেছে।

PG /SKD/ SB…