Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের সেবি এবং আবু-ধাবির এফএসআরএর মধ্যে আর্থিক সহায়তা ও সহযোগিতা প্রসারে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি


ভারতের সিক্যুরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি) এবং আবু-ধাবির আর্থিক পরিষেবা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এফএসআরএ)- মধ্যে পারস্পরিক সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তার লক্ষ্যে একটি মউ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রীসভার। বৃহস্পতিবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আলোচনাক্রমে এই অনুমোদন দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রস্তাবিত মউ-এর আওতায় এই দুটি সংস্হার মধ্যে অর্থনৈতিক ও সহযোগিতা মূলক সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে। এর সুবাদে দু-দেশের শেয়ার বাজারের পরিস্হিতিও আরও উন্নত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, মউটি স্বাক্ষরিত হলে এই দুটি নিয়ন্ত্রক সংস্হার মধ্যে তথ্য বিনিময়ের কাজেও আরও গতি সঞ্চার ঘটার আশা রয়েছে।

PG/SKD/NS/SS