Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের সেবি এবং এসমা-র মধ্যে মউ স্বাক্ষরেরপ্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


পারস্পরিকসহযোগিতা প্রসারের লক্ষ্যে ইউরোপিয়ান সিকিউরিটিজ অ্যান্ড মার্কেট্‌স অথরিটি (এসমা)-এরসঙ্গে এক চুক্তি স্বাক্ষরের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া(সেবি)-কে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এ সম্পর্কে আলোচনার পর চুক্তি স্বাক্ষরেরপ্রস্তাবটিকে অনুমোদনদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

চুক্তিস্বাক্ষরের ফলে ভারতে অবস্থিত সেন্ট্রাল কাউন্টার পার্টিগুলিকে (সিসিপি) চিহ্নিতকরার কাজে সুবিধা হবে ইএসএমএ-এর। প্রয়োজনীয় তদারকি ও দেখভালের কাজ আরও ভালোভাবেচালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে সেবি-রও।

PG/SKD/DM/