Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতে জন-পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য ভারত ও ব্রিটেনের‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’-এর মধ্যে মউ-এর অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়


নয়া দিল্লি: ৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারতের জন-পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য কেন্দ্রীয়সড়ক পরিবরহন ও মহাসড়ক মন্ত্রক এবং গ্রেটার লন্ডন অথরিটি অ্যাক্ট, ১৯৯৯ (ইউ.কে.)-এরঅধীনে গঠিত বিধিবদ্ধ সংস্থা ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’-এর মধ্যে সমঝোতা স্মারক (মউ)স্বাক্ষর ও রূপায়ণের অনুমোদন দিল|

এই মউ দেশের সার্বিক জন-পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশিযাত্রী পরিষেবা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বাসের ব্যবহারের বিষয়ে সহায়তা করবে| এর মধ্যদিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে ও আরও শক্তিশালী হবে|

এই মউ সবার জন্য সুসংহত জন-পরিবহনকে শক্তিশালী করারক্ষেত্রে সহায়তা করবে| সমাজের দরিদ্র অংশের মানুষদের কাছেও গুণমানসম্পন্নজন-পরিবহন পদ্ধতি উপলব্ধ করার ক্ষেত্রে সহায়তা করবে|

A.D.