Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতে বাণিজ্যিক কাজকর্ম সহজতর করে তোলার লক্ষ্যেভারত-যুক্তরাজ্য সহযোগিতা বিনিময় চুক্তিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারতেবাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার লক্ষ্যে যে কর্মসূচি রূপায়িত হচ্ছে, তাতেসমর্থন ও সহায়তাদানের জন্য ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত মউ-টিকর্মপরবর্তী অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। বুধবার এখানে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদনদানেরসিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্বাক্ষরিতমউ-এর আওতায় ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য ও স্টার্ট আপ, সীমান্ত বাণিজ্য, ঋণদান সহায়তা,বিদ্যুতের যোগান, কর ও কর প্রশাসন, প্রতিযোগিতামূলক অর্থনীতি এবং নির্মাণ কাজে মঞ্জুরি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞের জ্ঞান ও পরামর্শবিনিময়ে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য।

PG/SKD/ SB