পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে বিনিয়োগ সংক্রান্ত কাঠামো গড়ে তোলার ব্যাপারে ভারত ও সৌদি আরবের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে।
এই সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের ফলে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে উপযুক্ত বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযোগ গড়ে তোলা সম্ভব হবে। এরফলে দেশে পরিকাঠামো সংক্রান্ত বিকাশে গতি আসবে, কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হবে, গড়ে উঠবে অনুসারী শিল্প যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মোট অভ্যন্তরীণ উৎপাদনে বৃদ্ধি ঘটাবে।
CG/SSS/NS/