Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতে ভিসা ব্যবস্থাকে আরও সরল, উদার ও বাস্তবসম্মতকরে তোলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


ভারতের বর্তমানভিসা ব্যবস্থাকে আরও উদার, সরল ও বাস্তবসম্মত করে তোলা হবে। বুধবার এখানেপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেএই মর্মে এক সিদ্ধান্ত গৃহীত হয়। ভিসা নীতিতে কিছু কিছু পরিবর্তন আনার যে প্রস্তাবপেশ করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাও এদিন অনুমোদিত হয়মন্ত্রিসভার বৈঠকে।

মন্ত্রিসভার এইঅনুমোদনের ফলে পর্যটন, বাণিজ্য এবং চিকিৎসার উদ্দেশ্যে বিদেশিরা এখানে ভারত সফরেএলে ভিসা সংক্রান্ত নতুন কিছু সুযোগ-সুবিধা লাভ করবেন। এর ফলে, একদিকে যেমন দেশেরঅর্থনৈতিক বিকাশ আরও গতিশীল হয়ে উঠবে, অন্যদিকে তেমনই পর্যটন, চিকিৎসা এবং বাণিজ্যিকউদ্দেশ্যে বিদেশি পর্যটকদের কাছে পরিষেবা রপ্তানির সুবাদে দেশের আয় ও উপার্জনওবৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ‘স্কিল ইন্ডিয়া’, ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবং ‘মেক ইনইন্ডিয়া’র মতো প্রধান প্রধান কর্মসূচির রূপায়ণও এর ফলে বিশেষভাবে উৎসাহিত হবে বলেআশা করা হচ্ছে। প্রয়োজনীয় আইন ও বিধিনিয়ম অনুসরণ করে এদেশে আগত বিদেশি পর্যটকরাভারত সফরের ক্ষেত্রে অনেক স্বচ্ছন্দ বোধ করবেন এই নতুন ব্যবস্থায়।

PG/SKD/SB