পিএমইন্ডিয়া
নয়াদিল্লি: ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত ওইজরায়েলের মধ্যে “ভারত-ইজরায়েল শিল্প গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনাতহবিল (১৪এফ.)” নিয়ে মউ-এ অনুমোদন দিল| গত জুলাই মাসে (২০১৭) এই মউ স্বাক্ষরিত হয়েগেছে|
এই তহবিলে ভারত ও ইজরায়েল পাঁচ বছরের জন্যপ্রতি বছর সমানভাবে চার মিলিয়ন মার্কিন ডলার জমা করবে| দুই দেশের চারজন করে সদস্যনিয়ে গঠিত যৌথ পর্ষদ এই উদ্ভাবনা তহবিল পরিচালনা করবে|
এই মউ উদ্ভাবনামূলক বা প্রযুক্তি-চালিত বাউন্নত পণ্য, পরিষেবা বা পদ্ধতির ক্ষেত্রে যৌথ প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেবিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক শিল্প গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনাসহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে| এভাবে এই প্রকল্প জল, কৃষি, বিদ্যুত ও ডিজিট্যালপ্রযুক্তির ক্ষেত্রে সাশ্রয়ী প্রযুক্তিগত উদ্ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দেবে|সহযোগিতামূলক এই প্রকল্পের মাধ্যমে ভারত ও ইজরায়েলের বিভিন্ন বেসরকারি শিল্প,উদ্যোগ, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সংঘ গড়তে প্রাতিষ্ঠানিকসহায়তা প্রদান করা হবে|
যৌথ তহবিলের মাধ্যমে এই সহযোগিতা দুই দেশেরমধ্যে প্রযুক্তি-আর্থিক সহযোগিতাকে বৃদ্ধি করবে| এটা ভারত ও ইজরায়েলের মধ্যে যৌথপ্রকল্পকে উত্সাহিত করার জন্য পরিপূরক শক্তি বৃদ্ধি করবে, জাতীয় ও বৈশ্বিক বাজারেমূলধন তৈরির লক্ষ্যে| সহায়ক সরঞ্জামের এক ব্যাপক সম্ভার প্রদান করবে যা “ব্যবহারিকজ্ঞান” (নো-হাউ) কে “করে দেখানো” (শো-হাও)-এর জ্ঞানে রূপান্তরিত করবে| এটা ভারতেউদ্ভাবনা ও প্রযুক্তি-উদ্যোগকে শক্তিশালী করবে, লালন করবে এবং ভারতের স্টার্ট-আপকর্মসূচিতে প্রত্যক্ষ অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে|
PG/SK/A.D