Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত এবং ফ্রান্সের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে একটি সমঝোতা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে


কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে একটি সমঝোতাপত্র অনুমোদন করেছে।

১০ই মার্চ এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব মঞ্জুর করা হয়। এই চুক্তি অনুযায়ী ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অফ সোলার এনার্জি এবং ফ্রান্সের কমিশারিয়েট আল এনার্জি অ্যাটোমিকে এট আউক্স এনার্জিস অল্টারনেটিভিস সংস্হার মধ্যে পরস্পরের সুবিধার চিন্হিত ক্ষেত্রগুলিতে গবেষনা/হাতেকলমে প্রদর্শন/পাইলট প্রকল্প বিষয়ে কাজ করার লক্ষ্যে উভয় দেশ উদ্যোগ নেবে। পারস্পরিক চুক্তির ভিত্তিতে উভয় দেশই আইএসএ সদস্য রাষ্ট্রগুলিতে পাইলট প্রকল্প রূপায়ন এবং চালু করার জন্য কাজ করবে। যৌথ গবেষনা প্রকল্প, যৌথ গবেষনা এবং উন্নয়ন, যৌথ কর্মশালা, গবেষনা এবং প্রযুক্তি বিনিময় এবং এই ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময় সহ নানান উপায়ের মাধ্যমে সহযোগিতার কাজ চলবে। সমঝোতাটিতে দু দেশের মধ্যে কৃৎকৌশল এবং তথ্য নেটওয়ার্কিং বিষয়ে বিনিময়েরও সংস্হান রয়েছে। এই সমঝোতার মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

CG/PB/NS/