Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত এবং ব্রিকসভুক্ত দেশগুলো অর্থাত ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কর-সংক্রান্ত বিষয়ে এম.ও.সি. নিয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত এবং ব্রিকসভুক্ত দেশগুলো অর্থাতব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকার রাজস্ব প্রশাসনের মধ্যে কর-সংক্রান্তবিষয়ে সহযোগিতা স্মারক (এম.ও.সি.) স্বাক্ষরের জন্য অনুমোদন দিল|

এই এম.ও.সি.’র লক্ষ্য হচ্ছেব্রিকসভুক্ত দেশগুলোর রাজস্ব প্রশাসনের মধ্যে কর-সংক্রান্ত বিষয়ে এবং দক্ষতাউন্নয়ন ও জ্ঞানের আদানপ্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি করে সহযোগিতাবৃদ্ধি করা| এর মাধ্যমে ব্রিকসভুক্ত দেশগুলোর রাজস্ব প্রশাসনের মধ্যে উভয় পক্ষেরসাধারণ স্বার্থ বিষয়ে এবং আন্তর্জাতিক কর নিয়ে সাম্প্রতিক বিষয়ে নিয়মিতভাবে মতবিনিময় সম্ভব হবে| তাছাড়া এম.ও.সি.’র মাধ্যমে আদানপ্রদান করা তথ্যের গোপনীয়তা ওতথ্যের সুরক্ষাও বজায় থাকবে|

কর-সংক্রান্ত ক্ষেত্রে কার্যকরসহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে এম.ও.সি.| ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে এই গঠনমূলকঅবস্থান শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যেই নয়, অন্যান্য উন্নয়নশীল দেশগুলোরক্ষেত্রেও কর-সংক্রান্ত বিষয়ে সুবিধা এনে দেবে|

২০১৬ সালের ১৬ অক্টোবরের “গোয়াঘোষণা” অনুসারে কর-সংক্রান্ত ক্ষেত্রের সহযোগিতার সম্ভাব্য দিকগুলো নিয়ে এবংবর্তমান প্রতিশ্রুতি অনুসারে সহযোগিতা, সমতা, পারস্পরিক বোঝাপড়া, অন্তর্ভুক্তি ওপারস্পরিক সুবিধামূলক সহযোগিতার জন্য ব্রিকসভুক্ত দেশগুলোর রাজস্ব প্রশাসনেরপ্রধানগণের মধ্যে নিয়মিতভাবে বৈঠক হচ্ছে| ব্রিকসভুক্ত দেশগুলো পারস্পরিকস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের চারটি ক্ষেত্র চিহ্নিত করেছে, যে ক্ষেত্রগুলোতেসহযোগিতাকে আরও শক্তিশালী করা সম্ভব| ২০১৬ সালের মে মাসে চিনের বেইজিং-এ এফ.টি.এ.প্লেনারি’র ফাঁকে ব্রিকসভুক্ত দেশগুলোর রাজস্ব প্রশাসনের প্রধানগণ এই সহযোগিতারক্ষেত্রগুলো নিয়ে এম.ও.সি. স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়|

BD/A.D./AGT