পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি বাক্ষর এবং তার অনুমোদনে মঞ্জুরি দেওয়া হয়েছে।
ভারতও ক্রোয়েশিয়া এর আগে ১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের বিকাশের লক্ষ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটিচুক্তি স্বাক্ষর করে। ঐ চুক্তিটির মেয়াদ ২০০৯ সালের নভেম্বর মাসে শেষ হওয়ার পরনতুন এই চুক্তি স্বাক্ষর দু ’ দেশের বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় বিশেষ ভূমিকা গ্রহণ করবে।
ক্রোয়েশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বহর ছিল ২০১২-১৩ ’ তে ১৫ কোটি ২০ লক্ষ ডলার, ২০১৩-১৪ ’ তে ১৪ কোটি ৮৮ লক্ষ ডলার এবং ২০১৪-১৫ ’ তে ২০ কোটি ৫০ লক্ষ ডলার। গত তিন বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের গড়বৃদ্ধির পরিমাণ ছিল বার্ষিক ১৭.৪৪ শতাংশ।
PG/SB