Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও আয়ারল্যান্ডের সাধারণ ঐতিহ্য ও মৈত্রী সম্পর্কের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে নিবিড় অংশীদারিত্ব এবং ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে আয়ারল্যান্ডের সমর্থনও চেয়েছেন তিনি। এছাড়াও এন.এস.জি. এবং অন্যান্য আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রক সংস্থার সদস্য পদে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টিকেও সমর্থন করার জন্য তিনি আয়ারল্যান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন।

গতকাল প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে এসে পৌঁছোলে তাঁকে অভ্যর্থনা জানান ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী মিস্টার লিউ ভারাদকর। পরে, ডাবলিনের গভর্মেন্ট বিল্ডিংস-এ তাঁকে সাদর অভ্যর্থনা জানান আইরিশ প্রধানমন্ত্রী মিস্টার এন্ডা কেনি। দুই আইরিশ কর্মী টমাস ওল্ডহ্যাম এবং স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন-এর ওপর বাছাই করা কিছু পান্ডুলিপি ও নথিপত্রের এক সংস্করণ মিস্টার এন্ডা কেনির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একদা ভারতে কর্মরত ওই দুই আইরিশ ভদ্রলোকের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই নিদর্শন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আয়োজিত এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে প্রায় ৬০ বছর পর এক ভারতীয় প্রধানমন্ত্রীর আয়ারল্যান্ড সফরকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। দুদেশের মধ্যে সাধারণ মূল্যবোধগুলির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডব্লু বি ইয়েটস-এর মৈত্রী সম্পর্কের অবতারণা করেন।

পরে, প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডে বসবাসকারী বিভিন্ন ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আলাপ-আলোচনায় মিলিত হন। জন স্কোটার্স স্কুলের ২০ জন আইরিশ ছাত্র-ছাত্রী সংস্কৃত শ্লোক উচ্চারণ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। উল্লেখ্য, ওই স্কুলটিতে সংস্কৃতও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত ও আয়ারল্যান্ডের সাধারণ মূল্যবোধ ও ঐতিহ্যের কথা উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত তিনি স্বাধীনতা সংগ্রামের কথাও স্মরণ করেন। আগামী বছর আয়ারল্যান্ডের স্বাধীনতার শতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

ভারতে বিভিন্ন পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের এক বৃহত্ অর্থনীতি হিসেবে ভারত দ্রুত আত্মপ্রকাশ করছে। তিনি বলেন, এই কিছুদিন আগে পর্যন্ত ব্রিকস-এর ‘আই’ ছিল এক অস্বচ্ছ ধারণা মাত্র, কিন্তু বর্তমানে ব্রিকস-এর এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে ‘আই’।

আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব রাষ্ট্রসংঘে গৃহীত হওয়ার পরে বিশ্বের বিভিন্ন দেশে যোগ কিভাবে জনপ্রিয় হয়ে উঠছে, তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে সমগ্র বিশ্বই ফিরে তাকাবে ভারতের দিকে। একুশের শতক যে এশিয়ার শতকে রূপান্তরিত হতে চলেছে, একথা আজ সর্বত্র স্বীকৃত। শুধু তাই নয়, ‘ভারতীয় শতাব্দী’ কথাটি চালু হওয়ায় সম্ভাবনাও ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। উন্নয়নের বর্তমান ধারাকে যদি আগামী ৩০ বছর অক্ষুন্ন ও নিরন্তর রাখা যায়, তাহলে ভারত হয়ে উঠবে পুরোপুরি ভাবে দারিদ্র মুক্ত এক দেশ । ভারতের জনসাধারণের ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নীচে। তাই ভারতের মত একটি তরুণ ও নবীন জাতি যে এই লক্ষ্যে উপনীত হতে পারবে, এই বিশ্বাস তাঁর রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

PG/SKD/AS/S