Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ইকুয়েটরিয়াল গিনি-র মধ্যে ভেষজ গাছপালা ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার সমঝোতাপত্রে মন্ত্রিসভার অনুমোদন


ভারত ও ইকুয়েটরিয়াল গিনি-র মধ্যে ভেষজ গাছপালা ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রের ব্যাপারে কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গত বুধবার (১৬ই মে) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে ভেষজ গাছপালার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

এই সমঝোতার ফলে ভেষজ গাছপালা নিয়ে গবেষনা, প্রশিক্ষন এবং এ বিষয়ে আলোচনার জন্য বৈঠক আয়োজন করা হবে। বর্তমান বাজেট এবং আয়ুষ মন্ত্রকের জাতীয় ভেষজ গাছপালা পর্ষদে চালু প্রকল্প থেকে প্রয়োজনীয় খরচ মেটানো হবে।

CG /BD/NS/