Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ইজরায়েলেরমধ্যে তেল ও গ্যাস ক্ষেত্র সহযোগিতায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে আজ ভারত ও ইজরায়েলের মধ্যে তেল ও গ্যাস ক্ষেত্র সহযোগিতার জন্য সমঝাতাপত্রস্বাক্ষরের বিষয়টি অনুমোদিত হয়েছে।

শক্তিক্ষেত্রে ভারত ও ইজরায়েল মৈত্রীবন্ধন এই সমঝোতার ফলে আরওজোরদার হবে মনে করা হচ্ছে। চুক্তি অনুসারে যে সহযোগিতা হবে তাতে একে অপরের দেশেবিনিয়োগ বৃদ্ধিতে সুবিধাতো হবেই সেইসঙ্গে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও বিকাশ,যৌথ সমীক্ষা চালানো, মানব সম্পদ ক্ষেত্রে সামর্থ বৃদ্ধি এবং স্টার্ট-আপসংক্রান্ত্র ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির-ও সুযোগ বাড়বে।

PG/ NS/