Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ইজরায়েলের মধ্যে কর সংক্রান্ত তথ্য বিনিময় কনভেনশন সংশোধনে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


দ্বৈত কর প্রথা বিলোপ এবং আয় ও মূলধনের ওপর কর ফাঁকির প্রবণতা রোধ করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ইজরায়েলের মধ্যে যে কনভেনশন চালু রয়েছে, তার সংশোধনে সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রোটোকলটিকে অনুমোদন দেওয়া হয়।

এই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কর সংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময় করা হয়। ব্যাঙ্ক সম্পর্কেও তথ্য এই বিনিময়ের আওতায় পড়ে।

উল্লেখ্য, বর্তমানে ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বৈত কর পরিহার সংক্রান্ত যে কনভেনশনটি কার্যকর রয়েছে, সেটি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালে। পরে, ভারত ও ইজরায়েল দুটি দেশই এই কনভেনশনের তথ্য বিনিময় সংক্রান্ত ২৭ নং অনুচ্ছেদটির সংশোধনের সিদ্ধান্ত নেয়।

PG/SKD/SB/S