পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত ও ইথিওপিয়ার মধ্যে “তথ্য, যোগাযোগ ও প্রচার মাধ্যমের ক্ষেত্রেসহযোগিতা” বিষয়ক চুক্তিতে অনুমোদন দিল|
এর লক্ষ্য হচ্ছে সার্বিক উন্নয়নের স্বার্থে দুই দেশের মধ্যেতথ্য, যোগাযোগ ও প্রচার মাধ্যমের ক্রমবর্ধমান শক্তিকে ব্যবহার করে তথ্যকে ছড়িয়েদেওয়া ও দুই দেশের সঙ্গে সংযুক্তি বাড়ানো| এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েদুই দেশের জনগণের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি হবে| তাছাড়া তথ্য, যোগাযোগ ও প্রচারমাধ্যমের ক্ষেত্রে দুই দেশের নতুন উদ্ভাবনা ও সর্বোত্কৃষ্ট বিষয়গুলোর আদান প্রদানকরারও সুযোগ আসবে|
এই চুক্তি গণ-মাধ্যমেরবিভিন্ন বিষয় যেমন রেডিও, প্রিন্ট মিডিয়া, টিভি, সামাজিক যোগাযোগের মাধ্যম ইত্যাদিক্ষেত্রে দুই দেশের মানুষের সামনে আরও সুযোগ প্রদান করবে এবং জন-দায়বদ্ধতা সৃষ্টিকরবে|
প্রাতিষ্ঠানিকপরিকাঠামোর মাধ্যমে এই চুক্তি দুই দেশের মধ্যে প্রতিনিধি ও বিভিন্ন ধরনের কর্মীদেরযাতায়াতের ক্ষেত্রে এবং প্রত্যেকের সর্বোত্কৃষ্ট বিষয়গুলো জানা ও শেখার সুযোগ এনেদেবে এবং তাতে সাম্য ও সামগ্রিকতা আসবে|
A.D.