পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও উজবেকিস্তানের মধ্যে ই-প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতার প্রসারে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন মিলেছে। এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে দু’দেশের মধ্যে ই-প্রশাসনিক, তথ্য প্রযুক্তি সংক্রান্ত শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে ই-প্রশাসনিক পদ্ধতি বা উপকরণ সংক্রান্ত বিষয়গুলির রূপায়ণ তথা কার্যকর করার মতো বিষয়গুলিতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে। সেই সঙ্গে, পারস্পরিক স্বার্থে ডেটা সেন্টার বা তথ্য ভান্ডার গড়ে তোলাও সম্ভব হবে।
CG/BD/SB