পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভাকে ভারত ও কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বিষয়ে অবহিত করাহয়েছে। ২০১৮-র ২১ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
ভারত ও কানাডার মধ্যে গবেষণা ও শিল্প এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সংক্রান্ত এই সমঝোতা স্বাক্ষরের ফলে উভয় দেশেরইউদ্ভাবন ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। দু’দেশের প্রতিভা বিনিময়ের ক্ষেত্রেসহযোগিতাই এই সমঝোতার প্রধান লক্ষ্য। এরফলে, ভারত ও কানাডার গবেষকরা স্নাতকপর্যায়ে একে অপরের দেশে গবেষণার জন্য যাতায়াত করতে পারবেন এবং সীমান্তপারের শিল্পও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে। স্নাতক পর্যায়ে গবেষকদেরবিনিময় কর্মসূচিতে উভয় দেশ বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের ক্ষেত্রেভারতের উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলির ১১০ জন পর্যন্ত মাস্টার্স এবং পিএইচডিছাত্র-গবেষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতের এইসব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কানাডারবিশ্ববিদ্যালয়গুলির গবেষণাগারে ১২-২৪ সপ্তাহ পর্যন্ত গবেষণার কাজে অংশ নিতেপারবেন। অনুরূপভাবে, কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-গবেষকরা ভারতীয়বিশ্ববিদ্যালয়গুলির গবেষণাগারে একই সময়ের জন্য গবেষণা করতে পারবেন। সীমান্তপারেরশিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সহযোগিতা স্মারকের আওতায় উভয় দেশের ৪০ জন করে মাস্টার্সও পিএইচডি ছাত্র-গবেষক আগামী তিন বছর ১৬-২৪ সপ্তাহ শিল্প অংশীদারদের গবেষণাগারেগবেষণার কাজে অংশগ্রহণ করতে পারবেন।
এই সহযোগিতার ফলে নতুন জ্ঞান সৃষ্টি, যৌথবিজ্ঞান-ভিত্তিক প্রকাশনা, নতুন শিল্প ক্ষেত্রের সঙ্গে পরিচিতি, ইন্টারনেট প্রটোকলসৃষ্টি প্রভৃতির কাজে সুরাহা হবে। এই সমঝোতা ভারত ও কানাডার মধ্যে বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালীকরবে।
PG/PB/ SB