পিএমইন্ডিয়া
নয়াদিল্লি: ২০ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারত ও কিউবার মধ্যে স্বাস্থ্য ও ওষুধক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকের (মউ) এক্স-পোস্ট-ফ্যাক্টো অনুমোদন দিল|গত ০৬ ডিসেম্বর ২০১৭ তারিখে নয়া দিল্লিতে এই মউ স্বাক্ষরিত হয়|
মউ-এর মধ্যেসহযোগিতার নিম্নলিখিত বিষয় রয়েছে:
১)চিকিত্সক, মেডিক্যাল আধিকারিক, অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী এবং বিশেষজ্ঞদেরআদানপ্রদান;
২)মানবসম্পদ, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এবং স্বাস্থ্য সুরক্ষা সুবিধা নির্মাণেসহায়তা;
৩)স্বাস্থ্যক্ষেত্রে মানবসম্পদের স্বল্পকালীন প্রশিক্ষণ;
৪)ফার্মাসিউটিক্যাল ও মেডিক্যাল যন্ত্রপাতিতে নিয়ন্ত্রণ এবং তথ্যের আদানপ্রদান;
৫) ওষুধশিল্প এবং দুই পক্ষের চিহ্নিত অন্যান্য বিষয়ে বানিজ্য উন্নয়নের সুযোগে সহায়তা;
৬) জেনেরিকএবং আবশ্যিক ওষুধের সংগ্রহ এবং ওষুধ সরবরাহে সহায়তা;
৭)স্বাস্থ্য যন্ত্রপাতি এবং ওষুধ সগ্রহ;
৮)সহযোগিতার অন্য আরও ক্ষেত্র যা উভয়পক্ষের পারস্পরিক সিদ্ধান্তে স্থিরীকৃত হতেপারে|
সহযোগিতারএই ক্ষেত্রকে আরও বিস্তারিতভাবে দেখার জন্য এবং মউ-এর রূপায়ণ সঠিকভাবে হওয়ার জন্যএকটি যৌথ কার্যকরী গোষ্ঠী (জে.ডব্লিউ.জি.) গঠন করা হবে|
A.D.