Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও কিরঘিজস্থানের মধ্যেযুব ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা : আলোচনাকেন্দ্রীয় মন্ত্রিসভায়


ভারতের সঙ্গে ইন্দোনেশিয়া এবং কিরঘিজস্থান সাধারণতন্ত্রের সম্পাদিত মউগুলিসম্পর্কে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিশদভাবে অবহিত করা হয় প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং। ইন্দোনেশিয়ার সঙ্গেস্বাক্ষরিত চুক্তিটি যুব ও ক্রীড়া সংক্রান্ত বিষয়ে। অন্যদিকে, যুব বিকাশ কর্মসূচিরক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয় কিরঘিজ সাধারণতন্ত্রেরসঙ্গে ।

যুবসমাজের মধ্যে মত ও চিন্তাভাবনা বিনিময় এবং মূল্যবোধ ও সংস্কৃতির আদান-প্রদানেরবিষয়টিকে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয় আন্তর্জাতিক যুব সফর বিনিময় কর্মসূচির মাধ্যমে।এছাড়াও, এর মধ্য দিয়ে যুবক-যুবতীদের মধ্যে বৃদ্ধি পায় আন্তর্জাতিক প্রেক্ষাপটসম্পর্কে বিশেষ ধ্যানধারণা। শান্তি ও সমঝোতার বাতাবরণ গড়ে তুলতে এবং বিভিন্ন দেশেরমধ্যে মৈত্রী সম্পর্কের প্রসারেও সাহায্য করে এই বিনিময় কর্মসূচি। অংশীদারিদেশগুলিতে যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের মাধ্যমে যুব সমাজের বিকাশ এবংক্রীড়া ক্ষেত্রের প্রসার ও উন্নয়ন নানাভাবে উৎসাহিত হয়।

যুব ও ক্রীড়া বিষয়ক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সফর বিনিময় কর্মসূচির সুফলগুলি সম্প্রসারিতহবে বর্ণ, ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে যুবসমাজের সকলের কাছেই ।

স্বাক্ষরিত মউ-এর আওতায় যুব সফর বিনিময় কর্মসূচি সহ অন্যান্য বিষয়েঅংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে এবং এ সম্পর্কেসঠিকভাবে জানা ও অবহিত হওয়ার সুযোগ থাকবে সংশ্লিষ্ট সকল নাগরিকেরই।

যুব সফর বিনিময় কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক প্রেক্ষাপটে উন্নয়নমূলক একপরিবর্তন নিশ্চিত হওয়ার পাশাপাশি যুবসমাজের জ্ঞান ও অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে।

PG/SKD/SB…